কুড়িগ্রামে নববধূর ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজলী খাতুন (২৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ। বৃহস্পতিবার (০৫ মে ) ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ দিন আগে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বেলাল হোসেনের মেয়ে বিজলী বেগমের সাথে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই গ্রামের রুবেল হোসেনের বিয়ে হয়।
রুবেলের পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে ভূরুঙ্গামারী সদরে বাসা ভাড়া বাসায় দ্বিতীয় বউকে নিয়ে বসবাস শুরু করে। কিন্তু এতে বাঁধসাধে রুবেলের পূর্বের স্ত্রী।
দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হলে ওই নববধূর সাথে রুবেলের কলহ শুরু হয়। বৃহস্পতিবার ঘরের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে বিজলী আত্মহত্যা করে।
পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় বিজলীর স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।
ওসি আল হেলাল মাহমুদ জানান, মৃত ওই নববধূর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments